
# প্রায় ২৫ একর বন ভূমি উদ্ধার
# ভুমিদষ্যূদের বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
# খুলে দেওয়া হলো হাতির চলাচল
মোঃ নেজাম উদ্দিন:
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের চেইন্দা বিটের সংরক্ষিত বনাঞ্চল দখল করে বাণিজ্যিক খামার ও ফলের বাগান গড়ে উঠা সে বনভূমি অভিযান চালিয়ে তা বনবিভাগ অবৈধ দখলমুক্ত করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ। হাতির চলাচল ও হাতির অভয় আরণ্য ফিরিয়ে দিতে বনবিভাগ সবসময় কাজ করছে বলে জানান সদর রেঞ্জ কর্মকর্তা।
গত মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে বিভাগীয় বন কর্মকর্তা মো: সারওয়ার আলম এর নেতৃত্বে কক্সবাজার রেঞ্জের চেইন্দা বিটের চেইন্দা মৌজার এই অভিযান পরিচালনা করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, সরকারী বনভূমিতে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপনের মাধ্যমে বন ভুমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল একটি চক্র । এব্যপারে স্থানীয় বিট কর্মকর্তা একাধিক বার বাঁধা দিলেও তা অমান্য করে ভুমিদস্যূরা কাজ করতে থাকে। আজকে (১৪মার্চ) অভিযান পরিচালনা করে কক্সবাজার, পানেরছড়া ও ধোয়াপালং রেঞ্জের সকল ষ্টাফ এবং সিপিজিদের সমন্বয়ে ভূমিদষ্যূদের হাত থেকে এসব বনভুমি উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, ইতিমধ্যে উক্ত স্থানে জবরদখল উচ্ছেদ করে সামাজিক বনায়নের আওতায় আনার জন্য সরকারি ভাবে নার্সারী সৃজনের কাজ শুরু হয়েছে এবং ২০২২-২৩ অর্থ বছরেব প্রস্তাবিত বাগানের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। প্রতিবছরই বনায়ন সৃজনের মাধ্যমে জবরদখল উচ্ছেদ পূর্বক বন বিভাগের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। অভিযানে প্রায় ২০-২৫ একর বন ভূমি উদ্ধার করা সম্ভব হয়।
কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরওয়ার আলম জানান, বনদস্যূদের কোন ক্ষমা নাই। যারা বনভূমি দখল কপা তাদের আইনের আওতায় আনা হবে। অভিযানে বনবিভাগের বেশকিছু জায়গা দখলমুক্ত হলো।













