কচ্ছপিয়া ব্লাড ডোনার’স সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

0
3

 

প্রেস বিজ্ঞপ্তি:

যদি করি রক্ত দান
বাঁচাতে পারি একটি প্রাণ
যদি থাকে শরীরে প্রাণ
কেন করবো না রক্ত দান’

রম্যভূমি রামু উপজেলার অন্যতম,মানবিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কচ্ছপিয়া ব্লাড ডোনার’স সোসাইটি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল সোমবার বিকালে দোছড়ি তাজভীদুল কোরআন মাদ্রাসা অনুষ্ঠিত হয়ছে।

কচ্ছপিয়া ব্লাড ডোনার’স সোসাইটি এডমিন দিদারুল আলম দিদারে সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃশফিক আহম্মদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,কচ্ছপিয়া মানবিক ছেলেদের সংগঠন কচ্ছপিয়া ব্লাড ডোনার’স সোসাইটি। তাদের সকল কাজের সাথে আমি প্রায় সম্পৃক্ত থাকি। তাদের কাজ গুলা সত্যি প্রশংসার দাবী রাখে এবং মানুষকে বাচাঁনোর এই কাজ খুব কম মানুষই করতে পারে। সমাজের সকল স্থরের মানুষের উচিত তাদের এই মহৎ কাজকে সাধুবাদ জানানো।

তাছাড়া দোয়া ও ইফতার মাহফিলে দোছড়ি তাজভীদুল কোরআন হেফজ খানা ও মাদ্রাসা সভাপতি মাষ্টার মোঃ আমিন,অত্র মাদ্রাসা প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন,সহকারি শিক্ষক রিদুয়ান ইসলাম, যুবলীগ নেতা এরশাদ উল্লাহ,মোঃ জামান সও,কচ্ছপিয়া ব্লাড় ডোনার’স সোসাইটি এডমিন,মোঃ রিয়াজ উদ্দীন তারিফ,এডমিন দেলোয়ার হোসেন সাঈদী,এডমিন মোঃ ফয়সাল আহম্মদ,মোঃ জসীম উদ্দীন,এডমিন শাহ আলম,রফিকুল ইসলাম রিজভী,কো-এডমিন মোঃ শহীদ,কো-এডমিন সালামত উল্লাহ,নির্বাহী সদস্য আব্দুল হাকিম, মোঃ জসীম উদ্দিন,মোঃ বেলাল উদ্দিন,মোঃ হেলাল উদ্দিন, মোঃআজিজ খান প্রমুখ। তাছাড়া ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন অত্র সংগঠনের হাফেজ মোঃ রিদুয়ান।

সংগঠনটির প্রতিষ্ঠাতা এডমিন ও তরুন সংবাদকর্মী মোঃ সাইদুজ্জামান জানান,যারা উপস্থিত থেকে এবং সার্বিক সহযোগিতা দিয়ে পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমরা এই রমজান মাসের শুরুতে রমজানের সময়সুচি লিপলেট বিতরন,সমাজের অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছি। এবং আমাদের এই মানবিক যুদ্ধে মানবিক কচ্ছপিয়া গড়তে আশাকরি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন।

উক্ত প্রোগ্রামে কচ্ছপিয়া ব্লাড ডোনার’স সোসাইটির সকল সদস্যগন সহ কচ্ছপিয়া ইউনিয়নের সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।

আগেবেচেঁ থাকতে মন চাইছে না, পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি
পরেপৌরবাসী ও দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত নৌকার মাঝি মাহবু