বড় ভাইকে প্রাণনাশের হুমকী, থানায় জিড়ি

0
8

রামু প্রতিনিধি:
বড় ভাইকে প্রাণনাশের হুমকী দিয়েছেন ছোট ভাই। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন বড় ভাই আবদুল মালেক। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকার মোকতার আহমদের ছেলে। ছোট ভাই মো. শরীফ (৪০) কে বিবাদী করে ৯ জুলাই কক্সবাজার সদর থানায় এ সাধারণ ডায়েরী (নং ৬৫২) দায়ের করা হয়।
ডায়েরীর বাদি আবদুল মালেক জানান- তার ছোট ভাই শরীফ লোভী ও প্রতারক। ২ বছর পূর্বে রামুর চাকমারকুল এলাকার আপন খালাকে হজে¦ নেয়ার কথা বলে ৮ লাখ টাকা আত্মসাৎ করেন শরীফ। পরে বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও ওই টাকা ফেরত দেয়নি। টাকা ফেরত না পাওয়ার কারণে খালা জান্নাতুল বকেয়ার সাথে স্বামীর মনোমালিন্য ও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। স্বামী-স্ত্রীর দ্বন্ধের বিষয়টি নিয়ে নিরসনে ৭ জুলাই শালিস বৈঠকে উপস্থিত ছিলেন আবদুল মালেক। এতে ক্ষিপ্ত হয়ে মো. শরীফ ওই বৈঠকেই তাকে (মালেক) মারধর করতে উদ্যত হয়।
এছাড়া গত ৯ জুলাই মো. শরীফ মুঠোফোনে বোন খতিজা বেগমকে কল করে আবদুল মালেককে গালমন্দ শুরু করে দেখে নেয়ার হুমকী দেন। এসময় মুঠোফোনে এ ঘটনার প্রতিবাদ জানালে আবদুল মালেককে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও স্বপরিবারে হত্যার হুমকীও দেন মো. শরীফ।
প্রতারনার শিকার জান্নাতুল বকেয়া জানান- মো. শরীফ ২ বছর পূর্বে তাকে হজে¦ নেয়ার আশ^াস দিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে হজে¦ নেয়া দূরের কথা, টাকাগুলোও ফেরত দেয়নি। হজে¦ নেয়ার নামে সে বড় ধরনের প্রতারনা করেছে। এখন তার ভাগিনা মালেককে প্রাণনাশের হুমকী দিচ্ছে। এতে তিনি আতংকিত হয়ে পড়েছেন। এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আগেস্বাধীনতার ৫২ বছরেও উন্নয়নের আঁচড় লাগেনি রামুর যে গ্রামে
পরেচীনে উইঘুর মুসলিম নির্যাতন বন্ধের আহ্বান আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের