
নিজস্ব প্রতিনিধি,রামু :
কক্সবাজারে চকরিয়ায় হাইওয়ে পুলিশের হাতে আটক দুই মাদক কারবারী। ২৬ জুলাই (বুধবার) সন্ধ্যা আনুমানিক সাড়েঁ ছয়টার দিকে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দুই হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছেন বলে জানা যায়।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে,
এসআই(নিঃ) জসিম উদ্দিনের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্রগাম-কক্সবাজার মহাসড়কের হাসিনাপাড়া এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসে (চট্ট মেট্রো ব-১১-১৮৮৪) থাকা দুই যাত্রী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকার মোহাম্মদ হেলালের স্ত্রী কারিশমা ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রবি আলমের স্ত্রী রুবিলা আকতারকে গ্রেফতার করেন। এবং তাদের উভয়ের পায়ে বিশেষ কৌশলে লুকানো ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মালুমঘাট হাইওয়ে পুলিশের এএসআই জসিম উদ্দিন।













