
আবদুল মালেক সিকদার, রামু
জামাল হোছেন নামে এক ইয়াবা ব্যবসায়ী কে ৬ হাজার পিচ ইয়াবাসহ উত্তর মিঠাছড়ি পাড়া বড়ুয়া পাড়া ২ নং ওয়ার্ডের মেম্বার আমিন উদ্দিন মনু এর বাড়ির উত্তর পাশে বসতঘরের উঠান থেকে আটক করেছে রামু থানার পুলিশ। ৮ ই অক্টোবর বিকাল সাড়ে ৪ সময় ওসি (তদন্ত) নাজমুল হুদা ও এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। আটককৃত জামাল হোসেন ভুট্টো(৩০), জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়া এলাকার মৃত ফরিদ হোছেনের ছেলে।
এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে যাচ্ছে এই জামাল হোছেন। এলাকার লোকজন তাক বাঁধা দিলে তার উপর নেমে আসে অত্যাচার ও নির্যাতন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।
এসআই সুনয়ন বড়ুয়া জানান মাদক আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। রামু থানার মামলা নং ২৭/২০২৩
রামু থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা স্বীকার করেন।













