
আবদুল মালেক সিকদার, রামু
রামু মরিচ্যা যৌথ চেকপোষ্টে নিয়মিত তল্লাশী চালিয়ে ৩,০৫,২৩,৫০০/- টাকা মূল্যের ২১ (একুশ) টি স্বর্ণের বারসহ একজন কে আটক করেছে বিজিবি।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোষ্ট কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আর্ন্তজাতিক চোরাচালানী চক্রের একজন সদস্য বিপুল পরিমান স্বর্ণ নিয়ে অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে অবগত হলে গত ০১ নভেম্বর (বুধবার) বিকালে মরিচ্যা যৌথ চেকপোষ্টের তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়। যার প্রেক্ষিতে আনুমানিক সন্ধ্যা ৮ টার সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশীকালে দ্বিতীয় আসনধারীর আচরণ সন্দেজনক হওয়ায় তাকে কাভার্ড ভ্যান হতে তল্লাশীর জন্য নামানো হয়। পরবর্তীতে কাভার্ড ভ্যানের দ্বিতীয় আসনধারী মোঃ আবুল মনছুর (৩৮) (রাহিঙ্গা), পিতা- জাহিদ হোসেন, গ্রাম- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-০৯, ব্লক নং-এইচ/২, সাইট মাঝি সেলিম, হেড মাঝি- আব্দুল আমিন, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে পুঙ্খানুপুঙ্খরূপে তল্লাশী করা হলে তার পরিহিত পায়জামার ভিতরে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় আনুমানিক ৩,০৫,২৩,৫০০/- (তিন কোটি পাঁচ লক্ষ তেইশ হাজার পাঁচশত) টাকা মুল্যমানের ৩৪৯০.৪৫ গ্রাম অর্থাৎ ২১ (একুশ) টি স্বর্ণের বার এবং ০২ টি মোবাইলসজ আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে উক্ত স্বর্ণের বারগুলো মায়ানমার হতে ক্রয় করে বাংলাদেশের আনছিল।
রামু থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।
লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান চোরাচালান বিরোধী অভিযানসহ সীমান্ত দিয়ে চোরাকারবারীরা যাতে বাংলাদেশ সরকারকে কর/ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে মালামাল পাচার করতে না পারে সে লক্ষ্যে বিজিবি প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।













