
নিজস্ব প্রতিনিধি রামু,
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন নাফিজা ইকবাল লাইভলিহুড অফিসার, আরডব্লিউ ওয়েলফেয়ার সোসাইটি, কর্মশালা আয়োজনের সার্বিক সহযোগিতা করেন মোঃ আলমগীর শিকদার, সিনিয়র প্রোজেক্ট ম্যানেজার, অভিষেক দাস গুপ্ত, ফাইনান্স অফিসার, কহিনুর আক্তার, জিবিভি অফিসার, ২৪ ও ২৫ শে মে রামু হিমছড়ি মিলনায়তনে বেসিক লিটারেসি এন্ড নিউমেরেসি,লানিং এন্ড টিচিং মেথোডলজি লানিং ও কো- অপারেটিভ লানিং ও ভিজ্যুয়াল লানিং বিষয়ে আলোচনা ও হাতে কলমে প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। এবং সাম্প্রতিক বছরগুলোতে নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে তৃণমূল পর্যায়ে নারীদের অংশগ্রহণ এখন সময়ের দাবি। এরই প্রেক্ষাপটে রামু উপজেলার চাকমার কুল ইউনিয়নের ইয়াং উইমেন লিডার ফর পিস (YWL) নেটওয়ার্ক একটি প্রকল্প প্রস্তাব করেছে যার শিরোনাম “Her Economy, Her Power: Breaking Barriers and Creating Opportunities through Economic Empowerment.” এই প্রকল্পের লক্ষ্য হলো তরুণ নারীদের আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে টেকসই জীবিকা উন্নয়নের লক্ষে দক্ষতা অর্জনে সহায়তা করা।
গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডারস (GNWP)-এর অর্থায়নে এবং আর ডব্লিউ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় প্রকল্পটি শাহআহমদের পাড়ার ১০ জন নির্বাচিত অসচ্ছল তরুণ নারীকে নিয়ে গত ২২ মে হতে ১০ দিন ব্যাপি বাঁশ -বেতের সামগ্রী তৈরীর প্রশিক্ষণের আয়োজন করেছে। বাঁশশিল্প একটি টেকসই ও পরিবেশবান্ধব আর্থিক ভাবে লাভজনক কার্যক্রম, যার স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক চাহিদা রয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে নারীরা হাতে-কলমে বাঁশজাত পণ্য তৈরির দক্ষতা অর্জন করবে, প্রশিক্ষণ শেষে অংশ গ্রহন কারী দের সামগ্রী তৈরীর উপকরণ বিতরণের মাধ্যমে আয়বর্ধক কাজে উতসাহিত করা হ













