এম আবুহেনা সাগর,ঈদগাঁও
ঈদগাঁওতে মাইক্রোবাসের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। ১৫ সেম্পেম্বর সকাল সাড়ে ৭টার দিকে ঈদগাঁও বাসষ্টেশনস্থ লাল ব্রীজ সংলগ্ন স্থানে এ দূঘটনা ঘটেছে।
তথ্য মতে, কক্সবাজার সিটি কলেজের এইচ এসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী,জালালাবাদ ইদ্রিসপুরের নাছির উদ্দিনের পূত্র ও ইউনিয়ন আ,লীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন চৌ; ভাতিজা নাফিজ মাহমুদ অমি প্রতিদিনের ন্যায় কলেজে যাওয়ায় গাড়ীর জন্য অপেক্ষা কর ছিল। অপরদিক থেকে আসা এক মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে,সে গুরুত্বর আহত হয়। তাৎক্ষনিক তাকে উদ্বার করে অপরাপর শিক্ষার্থীরা প্রথমে ঈদগাঁওর মেডিকেল সেন্টারে নিয়ে যায়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অমিকে মালুমঘাট মেমোরিয়ার হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানা গেছে। আহত অমির জেটাত ভাই রেজবি জানান,তার কোমরে ও কাঁধে আঘাত লেগেছে। তবে চিকিৎসা চলছে।













