জাতীয় ও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন মন্তব্য থেকে বিরত থাকুন – ডিসি কক্সবাজার।

0
35

সিবিকে ডেস্ক : 

জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থি কোনোরূপ মন্তব্য বা কন্টেন্ট, কোন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এরূপ কোন মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

রবিবার (১৫ সেপ্টম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভায় তিনি এ অনুরোধ জানান।

জেলা প্রশাসনের শহী এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করে এরূপ কোন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে অনেক নীতিবাচক প্রভাব পড়ে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আমিন আল পারভেজ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগেঈদগাঁওতে গাড়ীর ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী গুরুত্বর আহত  
পরেপারমাণবিক যুদ্ধের সম্ভাবনাএকেবারেই সত্যি : আলজাজিরাকে ইমরান খান