নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ শেখ সুলাইমানের ইন্তেকাল….

0
32

প্রেস বিজ্ঞপ্তিঃ

খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর সান্নিধ্যধন্য বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রবীণ আলেমেদ্বীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ শেখ সুলাইমান ইন্তেকাল করেছেন-ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মাওলানা সুলাইমান রহ. কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের ধাওনখালীর বাসিন্দা, ৬ ছেলে ও ৬ মেয়ের জনক।
তিনি পিএমখালী নূরুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক।
মরহুমের নামাজে জানাজা আজ বিকাল ৫ টায় ধাওনখালী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করছি।

আগেরোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা
পরেরামুতে ভোর সকালে ইউএনও’র অভিযানঃ অবৈধ বালিভর্তি ডাম্পার আটক