ঈদগাঁওতে ভিলেজ ডক্টরস ফোরামের বর্ষপূর্তি উৎসব সম্পন্ন   

0
5
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
ঈদগাঁওর পল্লী চিকিৎসদের সংগঠন ভিলেজ ডক্টরস ফোরামের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্টান সম্পন্ন হয়েছে। ২৭শে সেম্পেম্বর সকাল দশটায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনাতনে ফোরামের সভাপতি এহেচানুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বজলুর রহিম শাহেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদর উপজেলা আ,লীগের সভাপতি,সাবেক ছাত্রনেতা আবু তালেব,ফোরামের উপদেষ্টা ডাক্তার রুপস পাল, ডাক্তার তৃনা সাহা,ডাক্তার আবদু রহমান আমানী,
জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদ,ঈদগাঁও কেমিষ্ট এন্ড ডাগিষ্ট সমিতির সভাপতি শাহ নেওয়াজ মিন্টু,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন,ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্বা শামসুল হুদা,ফারিয়া ঈদগাঁও শাখার সভাপতি এনামুল হক,ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের আহবায়ক সিরাজুল হক।
উপস্থিত ছিলেন,ফোরামের সহ সভাপতি রেহেনা নোমান কাজল, আবদু সালাম, অর্থ সম্পাদক নুরুল হুদা, সহ সাধারন সম্পাদক আলমগীর,সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফা কামাল,গনমাধ্যমকর্মী এম আবুহেনা সাগরসহ ভিলেজ ফোরাম ও ফারিয়ার সদস্যবৃন্দরা।
অনুষ্টান শেষে সাংসদ কমল, চিকিৎসক,রাজনীতিবীদ,জনপ্রতিনিধি দেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।

আগেকক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত
পরেরামু কচ্ছপিয়া ইউনিয়নে ১০ টাকার চাল বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান নোমান