
নিজস্ব প্রতিনিধি,
রামুর গর্জনিয়া ইউনিয়নে ভূমিস্যু বিএনপি নেতার হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বায়োবৃদ্ধ এক অসহায় ব্যাক্তি। এ বিএনপি নেতা তাকে বসত ভিটে থেকে উচ্ছেদ করে ভিটেবাড়ি দখলে নেওয়ার উদ্দেশ্যে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলে জানা যায়। এব্যাপারে অসহায় বৃদ্ধ ছিদ্দিক আহাম্মদ রামু থানায় বিএনপি নেতা আবদুল আলীসহ ৪ব্যাক্তির বিরোদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, রামু উপজেলার গর্জনিয়া মৌজার বৃদ্ধ ছিদ্দিক আহাম্মদ এর স্বত্ব দখলীয় জমি বিএস, ১৭১০ নং খতিয়ানের ১৪০৬ নং দাগের ৩৩শতক জমির অন্দরে ০.১৬৫০একর জমিতে বসত ভিটা স্থাপনের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিলেন। সম্প্রতি বৃদ্ধ ছিদ্দিক আাম্মদ এর ভিটে বাড়ির প্রতি লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার প্রভাবশালী ভুমিদস্যু বিএনপি নেতা আবদুল আলীসহ তার ৩ ভাইয়ের। এর সুত্র ধরে গত ২৮অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে একই এলাকার হারু মিয়ার ছেলে আবদুল আলী, ওমর আলী, ইমান আলী ও আজগর আলী দা, লাঠি নিয়ে আমাকে ভিটে থেকে চলে যাওয়ার জন্য হুমকি প্রদান করে। এসময় তারা সন্ত্রাসী কায়দায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জায়গা ছেড়ে না গেলে আমাকে প্রাণে হত্যার হুমকি দেয়।
এব্যাপারে অসহায় বৃদ্ধ ছিদ্দিক আহাম্মদ নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগিতেছি। এই ঘটনায় বৃদ্ধ ছিদ্দিক সন্ত্রাসী ভুমিদস্যু চক্রের বিরোদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করার প্রতি দাবী জানিয়েছেন। এ ব্যাপারে বিএনপি নেতা আবদুল আলীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।













