
নবগঠিত র্যাব-১৫, রামু, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ২ নং হ্নীলা ইউপি এর ৬ নং ওয়ার্ডস্থ উলুচামরী এলাকায় কুরবান আলী (২৫), এর বসত ঘরের মধ্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে ০৬ নভেম্বর ২০১৯ খ্রিঃ আনুমানিক ০৪.৪৫ ঘটিকায় অস্থায়ী র্যাব-১৫, রামু, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল, আসামী মুহাম্মদ মিজানুর রহমান (২২), পিতাঃ জাহেদ হোসেন, মাতা-সাবেকুন্নাহার, সাং-উলুচামরী কোণাপাড়ি, ৬নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা- জেলাঃ কক্সবাজার’কে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর বসত ঘরের ভিতরে তল্লাশী করে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক (২০,০০০ন্স৫০০)= ১,০০,০০,০০০ (এক কোটি) টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।













