
টেকনাফে জাফর আলম বাইঘ্যা (২৩) নামে নারী নির্যাতন মামলার এক আসামীকে জনতার সহায়তায় আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকা হতে মাদকাসক্ত অবস্থায় তাকে ওয়ার্ড কাউন্সিলরের সহায়তায় টেকনাফ থানা পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন।
ধৃত যুবক টেকনাফ ডেইল পাড়া এলাকার দিল মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে গত জুন মাসে এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের ঘটনায় নারী নির্যাতন মামলা দায়ের করা হয়েছিল। মামলা নং ৫৪।
পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর এহেতেশামুল হক বাহাদুর সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি থানায় জানানো হলে এসআই শাব্বিরের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে নিয়ে যান।













