রামুতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি ও বিজ্ঞান মেলা পরিদর্শনে যুগ্নসচিব বিজয় ভূষণ পাল

0
9

মো. নাছির উদ্দিন,রামু
রামুতে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় বিসিএস আইআর ও উপজেলা প্রশাসন আয়োজনে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তির সদস্য ও যুগ্নসচিব বিজয় ভূষণ পাল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপসচিব নার্গিস আক্তার।এতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার,উপজেলা ভাইসচেয়ারম্যান,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক,সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবন্দ।২২ডিসেম্বর বিজ্ঞান মেলা শেষ হবে।

আগেব্র্যাকে আমার ও আমার পরিবারের মালিকানা নেই, এটা মানুষ বোঝে না
পরেরামুতে ফতেখারকুল ও রাজারকুল কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মা সমাবেশ