রামুতে ফতেখারকুল ও রাজারকুল কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মা সমাবেশ 

0
9

প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ফরেষ্ট অফিস কমিউনিটি ক্লিনিক ও ফতেখারকুল পূর্বদ্বীপ কমিউনিটি ক্লিনিকে শনিবার ২১ ডিসেম্বর ইউনিসেফের সহযোগীতায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে গর্ভবতী মা সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ কানিজ ফাতেমা, প্রধান বক্তা ছিলেন সেভ দ্যা চিলড্রেনের কো অর্ডিনেটর মাহফুজা রুমা, স্বাগত বক্তব্য রাখেন রামু স্বাস্থ্য বিভাগের কম্পিউটার অপারেটর দীপংকর বড়–য়া ধীমান, এ এইচ আই দর্পণ বড়ুয়া, এ এইচ আই দুলাল বড়ুয়া, সিএইচসিপি পিংকী শর্মা, সিএইচসিপি সুদর্শন দাশ, স্বাস্থ্য সহকারী মুহিতুন্নেছা কলি, পরিবার কল্যাণ সহকারী মন্জু রাণী দাশ, পুষ্টিকর্মী রিকা রাণী শর্মা, হাসপাতালের কর্ম সহায়ক সুনীল বড়–য়া, এমসি এইচ ওয়ার্কার সাকিলা বেগম প্রমুখ। সভায় বক্তারা গর্ভবতী মাদেরকে স্বাস্থ্য পরিচর্যা, কমপক্ষে ৪ বার চেক আপ, টিকাদান, পুষ্টিকর খাবার গ্রহণের প্রয়োজনীয়তা, পরিকল্পিত ছোট পরিবার গঠন, প্রাতিষ্ঠানিক ডেলিভারীর গুরুত্ব অবহিত করেন। তাছাড়া গরীব মানুষের সেবায় কমিউনিটি ক্লিনিক সেবাদান সম্পর্কে বিশ্লেষন করা হয়। উক্ত সমাবেশে শতাধিক গর্ভবতী মা উপস্থিত ছিলেন।

সংবাদপ্রেরকঃ-দর্পণ বড়–য়া, সাবেক সভাপতি রামু প্রেস ক্লাব ও সদস্য রামু হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি।…..২১…১২..২০১৯

আগেরামুতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি ও বিজ্ঞান মেলা পরিদর্শনে যুগ্নসচিব বিজয় ভূষণ পাল
পরেউখিয়া থানায় জনগনকে আইগত সহায়তা প্রদানে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ