
প্রেস বিজ্ঞপ্তি
কুরআন-সুন্নাহর শিক্ষাধারায় আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দিলো রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমী কর্তৃপক্ষ। একই সাথে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষের বইও বিতরণ করা হয়েছে।
পহেলা জানুয়ারী, বুধবার, সকাল, সকাল ৯ টায় ছাত্র -ছাত্রীদের মাঝে কুরআন মজীদ ও পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এ নূরানী একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বৃহত্তর লম্বরীপাড়া ওলামা ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, এলাকার মুরুব্বী জাফর আলম মেকানিক, ছাব্বির আহমদ, অভিভাবক আলহাজ্ব মুজিবুর রহমান, আলহাজ্ব মামুনুর রশিদ, সাংবাদিক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, তরুণ শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল-মোমেন, অভিভাবক নুরুল আমিন, মুজিবুল হক, হারুনুর রশিদ, সাকিবুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, আজিজুল হক, আমান উল্লাহ, ছৈয়দ হোসাইন, আলোর দিশারী যুবপরিষদের প্রচার সম্পাদক নুরুল হুদা, শিক্ষক হাফেজ আব্দুল ওয়াহহাব, হাফেজ জয়নাল আবেদীন, মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
নতুন বছরের শুরুতেই নতুন কুরআন শরীফ ও নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা নবতর উদ্দীপনা ও আনন্দে উদ্বেলিত হয়ে উঠে।
উল্লেখ্য, রামু লম্বরীপাড়ার সর্বপ্রথম নূরানী প্রতিষ্ঠান দারুল কুরআন নুরানী একাডেমী প্রতিষ্ঠার তিন বছরের মধ্যেই বৃহত্তর এলাকার কোমলমতি শিশুদের মাঝে কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দেয়ার ধারাবাহিকতায় চতুর্থ বছরে পদার্পণ করেছে আলহামদুলিল্লাহ ।ফলশ্রুতিতে ২০২০ঈসায়ী নতুন শিক্ষাবর্ষে এ প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীতে উন্নীত হয়েছে।













