
সোয়েব সাঈদঃ
রামুর জোয়ারিয়ানালায় বেপরোয়া শ্যামলী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩।
১ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নতুন মুরা পাড়া গ্রাম সংলগ্ন চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কে শ্যামলী বাস ঢাকা মেট্রো-ব ১৫-১১০৫ এবং ভাইভেট কার ( চট্রমেট্টো -গ ১৩-৫২১১ গাড়ির সাথে সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় বাসের নিচে আটকা পড়া কার থেকে নিহতদের উদ্ধারে ঘটনাস্থলে এসেছে ফায়ার সার্ভিস। আহত জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নিহতরা হলেন চট্টগ্রামের চন্দ্রিকা এলাকার গোলাম কিবরিয়ার পুত্র মাসুদ কিবরিয়া, চট্টগ্রামের আতরের ডিপো এলাকার নূর আহমদের পুত্র জানে আলম ও চট্টগ্রাম পাহাড়তলী এলাকার মৃৃত মকবুল আহম্মদের পুত্র জামাল উদ্দিন।
আহত শিশির দে বর্তমানে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আজ রাত সাড়ে দশটায় জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। হতাহত ৪ জনই প্রাইভেট কারের যাত্রী।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, ঘটনাস্থলে ২ জন প্রান হারিয়েছে। তাৎক্ষনিক হতাহত কারো পরিচয় পাওয়া যায়নি।













