কুতুবদিয়ায় নির্দেশনা অমান্য করে দালান নির্মাণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

0
6

নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগমের নির্দেশনা অমান্য করে ১০-১২ জন শ্রমিক দিয়ে দালান নির্মাণের দায়ে  কুতুবদিয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালান কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী।

 

সরকারি নির্দেশনা অমান্য করে দালান নির্মাণের দায়ে অভিযানে আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া এলাকার আলমগীর নামে এই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ।

আগেহঠাৎ স্থগিত হয়ে গেল ১০ টাকার চালের বিশেষ কার্যক্রম 
পরেআল্লামা শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল