কুতুবদিয়ায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র উদ্বোধনে এমপি আশেক উল্লাহ রফিক

0
16
মোহাম্মদ খোরশেদ হেলালী:   
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের সুইস টিপে পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। খুব শিঘ্রই এ বিদ্যুৎ কেন্দ্রটি আনুষ্টানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ১৩ এপ্রিল উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের প্রকল্প পরিচালক ওমর ফারুক, উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ তাহের, সহকারী কমিশনার (ভুমি) জর্জমিত্র চাকমা, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ফারুক আহমদ, হারুনুর রশীদ, আবাসিক প্রকৌশলী আবুল হাসনাতসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। দেশ স্বাধীনের দীর্ঘ ৫২ বছর পর প্রায় ৩ কি.মি.কুতুবদিয়া চ্যানেলে সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বীপের দু’লক্ষাধিক জনগণ।
আগেএসপির নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়া সেই আ,লীগ নেতাকে জেল হাজতে প্রেরণ
পরেরামুতে চৈত্রমেলা-বাংলা নববর্ষ বরণ অসাম্প্রদায়িক ঐক্য ও সাংস্কৃতিক মর্যাদার উৎসব