
নিজস্ব প্রতিনিধিঃ
রামুর বহুল আলোচিত ৪ ছাত্র অপহরণ মামলার আসামি নুরুল আমীনকে (১৮) গ্রেপ্তার করেছে এপিবিএন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল আমীন হ্নীলা ইউনিয়নের মুচনী এলাকার আব্দুল মোন্নাফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক। তিনি বলেন, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, গত ৮ ডিসেম্বর বেড়ানোর কথা বলে রামু থেকে ৪ ছাত্রী অপহরণ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নুরুল আমীন।













