পেকুয়ায় চীনা শ্রমিকের মৃতদেহ উদ্ধার

0
10
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার মগনামায় নির্মাণাধীন সাবমেরিন নৌঘাঁটিতে কর্মরত এক চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে বানৌজা শেখ হাসিনা ঘাঁটির সি-১ ব্লকের ৬ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শ্রমিক চেন ইউকুউন (৫৪) চীনের নাগরিক। তিনি দীর্ঘদিন ধরে নৌঘাঁটি নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।
নিহত চেন’র সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পেকুয়া থানার উপপরিদর্শক নাদির শাহ। তিনি বলেন, “নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।”
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সকালে তাঁর সহকর্মীরা ঘুম থেকে ডাকতে গেলে চেন ইউকুউনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আগেচট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ-পুনর্বাসন কেন্দ্রে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
পরেকক্সবাজার সৈকত যেন গরুর চারণভূমি!