
বার্তা পরিবেশক:
রামুর কচ্ছপিয়ায় মোহাম্মদ শাহজাহান (৪২) নামে এক ব্যবসায়ীকে মারধর করে তার কাছে থাকা ৮০ হাজার টাকা ও ২টি দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
১৭ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা নদীর পশ্চিম কূলে টেকপাড়াস্থ সড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরতর আহত মোহাম্মদ শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহারের পক্রিয়া চলমান বলে জানা গেছে।
আহত শাহজাহান রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা টেকপাড়া গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ধান ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান জানান, ১৭ মে রাতে মৌলভীকাটা জাহাঙ্গীরের দোকান থেকে ধান বিক্রির ৮০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন।
পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে চিহ্নিত চিনতাইকারী একই এলাকার মোস্তাক আহমদের পুত্র আবু হান্নান (২৪) ও আব্দু শুকুরের পুত্র এনাম উদ্দিন (২৩) সহ অজ্ঞাতনামা আরো একাধিক ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে ব্যবসায়ী শাহাজাহানকে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে টাকাসহ দুইটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময়
তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরতর জখমপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে রামু হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থা বেগতিক দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শাহাজাহানকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়।
এ ঘটনায় দুইজন সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে রামু থানায় মামলার পক্রিয়া চলমান বলে জানান আহত ব্যবসায়ী শাহাজাহান। তিনি জানান, চিনতাইকারীরা অতিশয় খারাপ প্রকৃতির। তাদের ভয়ে এলাকায় সাধারন মানুষ তটস্থ। তারা দেশের প্রচলিত আইন কানুন কিছুই মানে না। তাদের এই অপকর্মে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পৃষ্টপোষকতা দিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। অবৈধ অস্ত্র ব্যবহার করে তারা এলাকায় ডাকাতি, ছিনতাই, দখল সহ ত্রাস সৃষ্টি করছে প্রতিনিয়ত। এব্যাপারে ভুক্তভোগী মোহাম্মদ শাহাজাহান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।













