কুতুবদিয়ায় খেলতে গিয়ে খালে পড়ে শিশুর মৃ*ত্যু

0
13

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পানিতে ডুবে সামজিদ মিয়া (৮) নামের এক শিশু মারা গেছে। শনিবার (৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জুম্মা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশু ওই গ্রামের মো. এনামের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হালিম সিকদার। নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে তিনি জানান, খেলতে গিয়ে বাড়ির পাশের খালে পড়ে যায় শিশু সামজিদ মিয়া। মুমূর্ষু অবস্থায় বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, কুতুবদিয়ায় গত দুই বছর ধরে প্রায় সময় পানিতে পড়ে শিশুর মৃত্যু হচ্ছে। এক পরিসংখ্যানে বলা হয়েছে, গত এক বছরে দ্বীপ উপজেলাটিতে ৬০টিরও বেশি শিশুর মৃত্যু হয়েছে।

আগেকক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
পরেউত্তাল শ্রীলংকা, পদত্যাগে ‘সম্মত হলেন’ প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে