কুতুবদিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

0
7

কুতুবদিয়ায় প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক বজ্রপাতে সাহাব উদ্দিন নামে ২ ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় সুশীলা দাশ নামে আরো এক নারী আহত হয়েছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ও বড়ঘোপ ইউনিয়নে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুরে আলী আকবর ডেইল তাবালে এলাকার মৃত আবু জাফরের ছেলে সাহাব উদ্দিন (৬০) বোটে লবণ তোলার সময় বজ্রপাতের শিকার হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

একই সময়ে উপজেলার বড়ঘোপ ইউনিয়নে বালি তোলার সময় বজ্রপাতের কবলে পড়েন সাহাব উদ্দিন (৪৫) আরো এক ব্যক্তি। তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা এলাকায়।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা: কামরুল ইসলাম বলেন, বজ্রপাতের পর একজন হাসপাতালে ও অপরজন ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় সুশীলা দাশ নামে এক নারীর চিকিৎসা চলছে।

আগেরামুতে মুজিব শতবর্ষের উপহার ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব:
পরেকক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে নববর্ষ উদ্যাপন