কুতুবদিয়ায় মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু

0
11

হাছান কুতুবী, কুতুবদিয়া
পুকুরে মাছ ধরতে গিয়ে সোনালী ব্যাংক কুতুবদিয়া শাখার সাবেক ক্যাশিয়ার মুজিবুল হক (৬২) এর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলা সদর বড়ঘোপ মনোহরখালী গ্রামে ঘটনাটি ঘটেছে।
পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, মুজিবুল হক সকাল ৯টায় মাছ ধরতে জাল ফেলেন বাড়ীর পুকুরে। এক পর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যেতে থাকলে আশে-পাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা.জায়নুল আবেদীন তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

 

 

আগেরামু সরকারী কলেজের শিক্ষক পরিমল কান্তি পাল’র বিদায়ী সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন
পরেজাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হলেন সাদ এরশাদ