
নিজস্ব প্রতিবেদকঃ
কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ‘ডাকাত’ আবু ওমর আটক হয়েছে। বুধবার (৪ আগস্ট) ভোর রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে থানা সূত্র জানিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, থানার এসআই মোহা: মকবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে দ্বীপের ডাকাত, বিভিন্ন ডাকাতি, অস্ত্র মামলার আসামী উত্তর ধুরুং জইজ্জার পাড়ার মৃত কবির আহমদের পুত্র আবু ওমর (৩০)কে আটক করা হয়েছে।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শ্যুটারগান, কার্তুজ,দুইটি ছুরি উদ্ধার করা হয়। পরে তাকে বুধবারই আদালতে প্রেরণ করা হয়েছে।













