
কুতুবদিয়া প্রতিনিধিঃ
কুতুবদিয়ায় শাহনেওয়াজ (৭) নামে নিখোঁজ এক শিশুর মৃতদেহ মিলল পুকুরে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে শিশুটি নিঁখোজ হয়। শুক্রবার ভোরে বাড়ির পাশের
পুকুরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পুকুরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
শিশুর পিতা তৌহিদুল ইসলাম জানান, স্থানীয় নুরানিয়া মাদ্রাসায় পড়ুয়া তার সাত বছর বয়সি পুত্র শাহনেওয়াজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি সন্ধ্যায় তারা মাইকে প্রচারও করেন। শুক্রবার ভোরে পাশের পুকুরে অর্ধ ডুবন্ত অবস্থায় শিশুটিকে মৃত উদ্ধার করা হয়।













