
প্রেস বিজ্ঞপ্তি:
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, কুতুবদিয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স নির্মাণ কাজ অতি শীঘ্রই শুরু হবে। আওয়ামী লীগের নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের প্রতি আলাদা মর্যদা রয়েছে। ইতোমধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। ভাতা বৃদ্ধি করেছেন।
তিনি আরো বলেন, একটি মহল লবণ আমদানী করতে নানা মুখী ষড়যন্ত্র করছে। ইতোমধ্যে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। আমরা চাই লবণের মণ অন্তত সাড়ে ৩শ টাকা নির্ধারণ করা হোক। ষড়যন্ত্রের কারণে চাষীদের হতাশ হওয়ার কোন কারণ নেই। ষড়যন্ত্র করলেও সরকার অপ্রয়োজনে লবণ আমদানী করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাষীদের কোনদিন হতাশ করবেন না। আওয়ামী লীগের রাজনীতি শোষিতের পক্ষে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিতের পক্ষে রাজনীতি করেছেন। আশেক উল্লাহ রফিক এমপি বলেন ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই কুতুবদিয়ায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সঞ্চালন শুরু হবে। এছাড়া কুতুবদিয়ার প্রধান সড়ক সংস্কার হবে। স্থায়ী বেড়ীবাঁধসহ সকল উন্নয়ন কার্যক্রম শতভাগ বাস্তবায়িত হবে। তিনি গতকাল ২৯ নভেম্বর বেলা ১১টায় কুতুবদিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মাসিক সমন্বয় সভা, আইনশৃংখলা বিষয়ক সভা ও মতবিনিময় সভায় প্রধান উপদেষ্ঠার বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সমাপনি বক্তব্যে এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, আওয়ামী লীগ প্রতিশ্রুতির রাজনীতি করে না। যা বলে তা বাস্তবায়ন করে। কুতুবদিয়া উপজেলায় প্রতিটি সমস্যা পর্যায়ক্রমে সমাধান হবে। আমরা চাই উন্নয়নে গতি সঞ্চার করে এগিয়ে যেতে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বিউটি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক নুরচ্ছফা বিকম, আলী আকবর ডেইলের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, কৈয়ারবিলের চেয়ারম্যান আজমগীর মাতবর, বড়ঘোপের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, দক্ষিণ ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, লেইমশীখালীর চেয়ারম্যান আকতার কামাল। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শেষে আশেক উল্লাহ রফিক এমপি ও এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বড়ঘোপ ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ডে নিহত আওয়ামী লীগ নেতা আবদুল হালিমের পরিবারের সাথে দেখা করে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং আর্থিক সহযোগীতা করেন। পরে তিনি আওয়ামী লীগ নেতা প্রয়াত আবদুল হালিমের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রাথর্ী আবুল কালাম। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।













