
নিজস্ব প্রতিবেদকঃ
কুতুবদিয়ায় দুদকের তদন্ত চলাকালীন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শহীদ ছোটনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মনোয়ারুল ইসলাম মুকুল নামে চিহ্নিত এক ডাকাতের নেতৃত্বে ররুহল আলম, দেলোয়ার ও মফিজ আলমসহ ৮-১০ জনের একদল এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। হামলায় ছোটনের হাত, শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। এ সময় তার ডানহাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে কক্সবাজারে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যায়। মহামান্য হাইকোর্টের আদেশে ঘুষ, দূর্ণীতি ও অনিয়মসহ আরো বেশ কয়েকটি অভিযোগে ওসির বিরুদ্ধে তদন্তকালে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন দূর্ণীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক শরিফ উদ্দিন। তিনি বলেন, ওসি দিদারুল ফেরদৌসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে কুতুবদিয়ার মনোয়ার ইসলাম মুকুল নামের এক ব্যক্তি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। তার তদন্তভার দেওয়া হয় চট্টগ্রামস্থ দুদক কার্যালয়ে। আমরা চারজন ওসি দিদারুল ফেরদৌসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দূর্ণীতি ও নিরহ লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ বেশ কয়েকটি অভিযোগের তদন্ত করতে সকালে কুতুবদিয়ায় আসি। বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে আমরা কথা বলি। অনেকজন স্বাক্ষী দিয়েছেন। এবিষয়ে ওসি দিদারুল ফেরদৌস বলেন, সকালে দুদক আমার বিরুদ্ধে তদন্তকালে তাদের যথেষ্ট সহযোগিতা করি।
এবিষয়ে জানতে বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান ছোটন বলেন, হাইকোর্টের একটি রিটের বিষয় নিয়ে দুদকের একটি দল বড়ঘোপ ইউনিয়নে তদন্তে আসে। তারা আমাকে বিষয়টি নিয়ে জানতে অনেকবার কল দেয়। এক পর্যায়ে আমি গেলে মুকুলের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল আমার ওপর হামলা করে। এতে আমার ডানহাত ভেঙে যায়।













